Posts

Showing posts from March, 2022

ফাঁদ থেকে উদ্ধার

Image
  বাসে প্রতিদিন ভার্সিটি যাওয়ার সময় একটা বিষয় নিয়ে কয়েকদিন থেকে বিরক্ত সিথী। প্রতিদিন সে যেই সিটেই বসুক না প্রতিদিন ফার্মগেট থেকে একটা ছেলে উঠে তার পেছনের ছিটেই বসবে। না, ব্যাপারটা এমন নয় যে ছেলেটা সিথীকে বিরক্ত করছে। প্রতিদিন সে বাসে বসে ফোনে কারো সাথে কথা বলে, তার বলা লাইনগুলো এমন, " তোমার বয়ফ্রেন্ড তো একটা ফ্রড", " আরেহ তুমি তো জানোই না অয়ন এর কুকর্ম", " তোমার বয়ফ্রেন্ড তোমাকে ইউজ করার ছক কাটতেছে সাবধান হও" ইত্যাদি। কানে ফোনটা ধরে ছেলেটা একেক দিন একেক কথা বলে, আদৌ অপরপাশে কেউ থাকে কি না সিথীর বিশ্বাস হয় না। অয়ন সিথীর বয়ফ্রেন্ডেরও নাম। কিন্তু অন্য অয়ন ও তো হতে পারে, কিছু বলতে গিয়ে যদি অপমানিত হয় এই ভেবেই কিছু বলতে পারছে না সিথী। বাস থেকে নেমে সিথী ভার্সিটিতে ঢুকে গেল। ছেলেটা ও অন্যদিকে চলে গেল।  ক্লাসে বসে অনমনস্ক সিথী। কলম দিয়ে কি কি সব আঁকছে। দেখে ওর বেস্ট ফ্রেন্ড বর্ষা বলল,  -- কিরে তোর কিছু হয়েছে নাকি? -- না আবার হ্যা। একটা বিষয় নিয়ে একটু    বিরক্ত। -- সুদ্বীপ সারের এই ক্লাসটাও খুব গোলমেলে।    কিচ্ছু মাথায় ঢুকতেছে না। চল পেছন দিয়ে    বে...